টাঙ্গাইলে মধুপুরে ৪৪০ পিস ইয়াবাসহ তাছলিমা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-১২। শনিবার ( ১০ এপ্রিল) ভোরে উপজেলার বোয়ালী আদালত পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- নারী বোয়ালী আদালত পাড়া গ্রামের আলমগীর হোসেন হোসেনের স্ত্রী। এসময় তার কাছ থেকে চারশত চল্লিশ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। যার মূল্য (অনুমান ১,৩২,০০০ টাকা) ।
টাঙ্গাইলের র্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইলের মধুপুর উপজেলাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল। আসামী টাঙ্গালের মধুপুর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।